নয়া বিতর্কে প্রেসিডেন্ট কল্যাণ
March 31, 20266:23 am

নয়া বিতর্কে নাম জড়াল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) প্রেসিডেন্ট কল্যাণ চৌবের। তাঁর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছেন AIFF-এর মহিলা কমিটির চেয়ারম্যান ভালাঙ্কা আলেমাও। তিনি চার্চিল ব্রাদার্সের কর্ণধার আলেমাও চার্চিলের কন্যা। ২৯ মার্চ নয়াদিল্লিতে এগজিকিউটিভ কমিটির মিটিংয়ে তাঁকে আসাম্মান ও অপমান করা হয়েছে, এমনটাই জানালেন ভালাঙ্কা। এগজিকিউটিভ কমিটির সদস্যদের লেখা চিঠিতে এই বিষয়গুলি তুলে ধরেছেন তিনি।