‘অন্যায্য অগ্নিপরীক্ষা’ আর আন্দোলন চান না ওয়াংচুক
March 31, 20266:25 am

বেশ কয়েক মাস জেলে বন্দি থাকার পরে সম্প্রতি মুক্তি পেয়েছেন লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুক। সোমবার তিনি জানান, আপাতত আর আন্দোলনের রাস্তায় হাঁটতে চান না। বরং কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় আগ্রহী। তার উপরেই নির্ভর করছে, লাদাখে ‘নতুন ভোর’ আসবে কি না। এ দিন এক্স-এ ওয়াংচুকের বক্তব্য, গত ছ’মাস তাঁকে ‘অন্যায্য অগ্নিপরীক্ষা’ দিতে হয়েছে।