বিধ্বংসী বৈভবে মুগ্ধ বিশেষজ্ঞরা
March 31, 202610:12 am

সিএসকে-র বিরুদ্ধে বৈভব সূর্যবংশীর ৫২ রানের বিধ্বংসী ইনিংস দেখে মুগ্ধ ক্রিকেট বিশেষজ্ঞরা। প্রাক্তন তারকা ইরফান পাঠান তাঁকে ‘স্পেশাল কিড’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে, মহম্মদ কাইফ স্বীকার করেছেন যে আগে বৈভবকে নিয়ে অতি-প্রচার মনে হলেও, এখন তিনি বিশ্বাস করেন এই ১৫ বছরের কিশোর বড় মঞ্চের জন্য প্রস্তুত। কিংবদন্তিদের মতে, এত অল্প বয়সে ম্যাচ জেতানো ইনিংস খেলার ক্ষমতা বৈভবকে অনন্য করে তুলেছে।