হাঁসখালির বিডিওকে সাসপেন্ড
March 31, 202610:31 pm

হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। গত শুক্রবার নদিয়ার রানাঘাটের একটি স্কুলে ট্রেনিং চলাকালীন ভোটকর্মীকে মারধরের অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই ঘটনায় বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে শোকজ নোটিস পাঠানো হয়েছিল আগেই। আজ, মঙ্গলবার তাঁকে সাসপেন্ড করা হল। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়ে মুখ্যসচিবকে চিঠিও পাঠিয়েছে কমিশন।