বৃষ্টির দাপটে ভেস্তে গেল কেকেআর বনাম পাঞ্জাব ম্যাচ, এক পয়েন্টেই আইপিএল ২০২৬ এর খাতা খুলল কলকাতা

বৃষ্টির দাপটে ভেস্তে গেল কেকেআর বনাম পাঞ্জাব ম্যাচ, এক পয়েন্টেই আইপিএল ২০২৬ এর খাতা খুলল কলকাতা

আইপিএল ২০২৬-এর দ্বাদশ ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস। তবে বেরসিক বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা। টসে জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কলকাতা। ইনিংসের ৩.৪ ওভারে ২ উইকেট হারিয়ে কেকেআর যখন ২৫ রান সংগ্রহ করে, তখনই শুরু হয় প্রবল বৃষ্টি। দীর্ঘ ৩ ঘণ্টা অপেক্ষার পরও আবহাওয়া খেলার অনুকূল না হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত করা হয়।

ম্যাচ বাতিল হওয়ার ফলে নিয়ম অনুযায়ী কলকাতা এবং পাঞ্জাব উভয় দলই ১ পয়েন্ট করে ভাগ করে নিয়েছে। চলতি মরসুমে এটি ছিল নাইট রাইডার্সের তৃতীয় ম্যাচ। এর আগের দুটি ম্যাচে পরাজয়ের মুখ দেখলেও, পাঞ্জাবের বিরুদ্ধে এই ১ পয়েন্ট পাওয়ার সুবাদে এবারের আইপিএল টেবিলে নিজেদের খাতা খুলল শ্রেয়স আইয়ারের প্রাক্তন দল। যদিও টানা দুই ম্যাচ জিতে ছন্দে থাকা পাঞ্জাবের সামনে সুযোগ ছিল জয়ের হ্যাটট্রিক করার, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই লক্ষ্য পূরণ হলো না।

পয়েন্ট তালিকার বর্তমানে ৩ ম্যাচে ৫ পয়েন্ট এবং +০.৬৩৭ নেট রান রেট নিয়ে শীর্ষস্থান দখল করে রেখেছে পাঞ্জাব কিংস। অন্যদিকে, ৩ ম্যাচে ১ পয়েন্ট এবং -১.৯৬৪ রান রেট নিয়ে তালিকার অষ্টম স্থানে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স। এদিনের ম্যাচে অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন কলকাতার একাদশে যেমন ফিন অ্যালেন ও ক্যামেরন গ্রিনের মতো তারকারা ছিলেন, তেমনই পাঞ্জাবের হয়ে নজর কেড়েছেন শ্রেয়স আইয়ার এবং অর্শদীপ সিংরা। তবে মাঠের লড়াই শেষ পর্যন্ত অমীমাংসিতই থেকে গেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *