নির্বাচনী যুদ্ধে নামছেন মোদী, বঙ্গ সফরে একই দিনে তিন জনসভা ও মেগা রোড শো

নির্বাচনী যুদ্ধে নামছেন মোদী, বঙ্গ সফরে একই দিনে তিন জনসভা ও মেগা রোড শো

লোকসভা নির্বাচনের রণকৌশল সাজাতে এবার কোচবিহারের পর টানা প্রচার অভিযানে নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলীয় প্রার্থীদের সমর্থনে রাজ্যে তাঁর একগুচ্ছ কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। আগামী ৯ এপ্রিল আসানসোল, হলদিয়া এবং সিউড়িতে নির্বাচনী জনসভা করবেন তিনি। বিজেপির হেভিওয়েট প্রার্থীদের হয়ে প্রচারের পারদ চড়াতে একই দিনে তিনটি মেগা সভার আয়োজন করা হয়েছে যা কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করবে বলে মনে করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর এই ঝটিকা সফর এখানেই শেষ হচ্ছে না। আগামী ১১ এপ্রিল ফের রাজ্যে আসছেন তিনি। ওইদিন জঙ্গিপুর, কাটোয়া ও বালুরঘাটে পরপর তিনটি জনসভা করার কথা রয়েছে তাঁর। প্রচারের ব্যস্ত সূচির মাঝেই ১১ এপ্রিল রাতে প্রধানমন্ত্রীর শিলিগুড়িতে থাকার কথা। উত্তরের জেলাগুলোতে ভোট সমীকরণ মজবুত করতেই এই বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।

সফরের শেষ পর্যায়ে অর্থাৎ ১২ এপ্রিল শিলিগুড়িতে একটি বর্ণাঢ্য রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোচবিহার থেকে শুরু হওয়া এই প্রচার অভিযানকে শিলিগুড়ির রাজপথ পর্যন্ত টেনে নিয়ে গিয়ে জনমত গঠনের চূড়ান্ত চেষ্টা করবে গেরুয়া শিবির। রাজনৈতিক মহলের মতে, মোদীর এই দফায় দফায় সভা ও রোড শো রাজ্যের নির্বাচনী সমীকরণে বড়সড় প্রভাব ফেলতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *