ইরানি বার ডান্সারের প্রেমে মজেছিলেন ধর্মেন্দ্র, হেমা কি সত্যিই ঘর ছেড়েছিলেন?

ইরানি বার ডান্সারের প্রেমে মজেছিলেন ধর্মেন্দ্র, হেমা কি সত্যিই ঘর ছেড়েছিলেন?

বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর একটি পুরোনো ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে জনৈক ইরানি নৃত্যশিল্পীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। ছবিটি প্রকাশ্যে আসার পর নেটিজেনদের একাংশ এটিকে ‘অনভিপ্রেত’ বলে মন্তব্য করেছেন এবং অভিনেতার ‘লেডিজ ম্যান’ ইমেজ নিয়ে ট্রোল শুরু করেছেন। দীর্ঘ অভিনয় জীবনে ধর্মেন্দ্র বারবার নানা বিতর্কের কেন্দ্রে এসেছেন, তবে এই নতুন ছবি ভাইরাল হওয়ার পর তাঁর বর্ণময় ব্যক্তিগত জীবন ও সম্পর্কগুলো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ধর্মেন্দ্রর জীবনের অন্যতম চর্চিত অধ্যায় হলো ‘ড্রিম গার্ল’ হেমা মালিনীর সঙ্গে তাঁর সম্পর্ক। ১৯৭০-এর দশকে তাঁদের প্রেমের সূত্রপাত হলেও, ধর্মেন্দ্র বিবাহিত হওয়ায় এই পথ সহজ ছিল না। শোনা যায়, ধর্ম পরিবর্তন করে ১৯৮০ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে বিয়ের পর তাঁদের দূরত্ব তৈরি হওয়ার নেপথ্যে ধর্মেন্দ্রর অন্য নারীদের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছিল অন্যতম কারণ। এমনকি দাবির সপক্ষে এটাও শোনা যায় যে, ইরানি নৃত্যশিল্পীর সঙ্গে বর্তমান এই ছবিটি ঘিরেই একসময় ধর্মেন্দ্রর ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন হেমা মালিনী। যদিও বর্তমানে এক সময়ের সুপারস্টারের পুরোনো ছবি নিয়ে বিতর্ক সৃষ্টি করা অযৌক্তিক বলে মনে করছেন অভিনেতার অনুরাগী মহলের একাংশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *