বিচার ব্যবস্থায় মহিলাদের ৫০% সংরক্ষণের দাবিতে কী জানাল সুপ্রিম কোর্ট?

বিচার ব্যবস্থায় মহিলাদের ৫০% সংরক্ষণের দাবিতে কী জানাল সুপ্রিম কোর্ট?

ভারতীয় বিচারব্যবস্থায় বিচারক ও সরকারি আইনজীবী নিয়োগের ক্ষেত্রে মহিলাদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষণের দাবিতে দায়ের করা একটি জনস্বার্থ মামলা শুনতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ জানিয়েছে, এটি বিচার বিভাগের হস্তক্ষেপের পরিবর্তে প্রশাসনিকস্তরে বিবেচনার বিষয়। আদালত স্পষ্ট করেছে, এই ধরনের আবেদন করে শীর্ষ আদালতকে আইনি নির্দেশ প্রদানে বাধ্য করা উচিত নয়। তবে আবেদনকারীকে এই দাবিতে সরকারের কাছে স্মারকলিপি জমা দেওয়ার পরামর্শ দিয়েছে আদালত।

আবেদনকারীর তথ্যানুসারে, দেশের বিচারব্যবস্থায় বর্তমানে মহিলাদের প্রতিনিধিত্ব অত্যন্ত কম। সংসদে পেশ করা পরিসংখ্যান অনুযায়ী, দেশের মোট ৮১৩ জন বিচারকের মধ্যে মাত্র ১১৬ জন অর্থাৎ ১৪.২৭ শতাংশ মহিলা। এছাড়া সুপ্রিম কোর্টে বর্তমানে মাত্র একজন মহিলা বিচারপতির উপস্থিতি রয়েছে। উচ্চতর বিচারালয়সহ বিভিন্ন স্তরে বিচারক নিয়োগে এই বৈষম্য দূর করতে সংরক্ষণ প্রবর্তনের আবেদন জানানো হয়েছিল। আইনি বিশেষজ্ঞদের মতে, এ ধরনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সরকারের হাতে ন্যস্ত, তাই বিষয়টি সংসদীয় ও প্রশাসনিক আলোচনার দাবি রাখে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *