অফিস টাইমে মেট্রোর ভোগান্তি, ইয়েলো লাইনে স্তব্ধ পরিষেবা!

অফিস টাইমে মেট্রোর ভোগান্তি, ইয়েলো লাইনে স্তব্ধ পরিষেবা!

অফিস টাইমে কলকাতা মেট্রোর ইয়েলো লাইনে বড়সড় যান্ত্রিক বিভ্রাট। সিগন্যালিং সমস্যার কারণে আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকে নোয়াপাড়া থেকে জয় হিন্দ স্টেশন (কলকাতা বিমানবন্দর) পর্যন্ত মেট্রো চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে। সকাল ১০টা ১৯ মিনিট থেকে এই রুটে মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে পড়ায় চরম ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা।

মেট্রো কর্তৃপক্ষের দাবি, সিগন্যাল সংক্রান্ত যান্ত্রিক ত্রুটির কারণেই এই সমস্যা তৈরি হয়েছে। পরিষেবায় বিঘ্ন ঘটায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে সমস্যায় পড়েন অফিসযাত্রীরা। শুভাশিস মাল নামে এক যাত্রী জানান, দুপুর ১২টা ৪৮ মিনিটে যশোর রোড স্টেশনে পৌঁছালেও প্রায় ২০ মিনিট কোনো মেট্রো না পাওয়ায় তিনি অফিসে পৌঁছাতে দেরি করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *