রাহানেকে সরিয়ে কাকে ক্যাপ্টেন করার পরামর্শ দিলেন প্রাক্তন ক্রিকেটার?
April 17, 20266:50 pm

কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অধিনায়ক হিসেবে অজিঙ্কা রাহানেকে নির্বাচন করা ভুল সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেছেন ভারতের প্রাক্তন নির্বাচক প্রধান কৃষ্ণমাচারি শ্রীকান্ত। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, নিলামে দলে নেওয়ার পর রাহানেকে নেতৃত্বের দায়িত্ব দেওয়াই ছিল দলের বড় ভুল।
শ্রীকান্তের মতে, অজিঙ্কা রাহানের ব্যাটিং অর্ডার নিয়ে পুনর্বিবেচনা করা প্রয়োজন এবং শুধুমাত্র বিশেষ প্রয়োজনে তাঁকে ব্যাটিংয়ে নামানো উচিত। তিনি আরও বলেন, মিডল অর্ডারে রাহানের ব্যাটিং করা ঠিক হচ্ছে না। এখন কেকেআর টিম ম্যানেজমেন্ট রাহানেকে দল থেকে বাদ দেওয়ার মতো কঠোর সিদ্ধান্ত নেওয়ার সাহস দেখাবে কি না, তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।