টিফো বিতর্কে মোহনবাগান প্রেসিডেন্টের তোপে ইস্টবেঙ্গল সমর্থকরা!
April 17, 20267:50 pm

জামশেদপুরে আইএসএল (ISL) ম্যাচ দেখতে গিয়ে মোহনবাগান সমর্থকদের আক্রান্ত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দেবাশিস দত্ত। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন, মাঠের লড়াই কি বাঙালির জাত্যাভিমানকেও ছাপিয়ে গেল? মোহনবাগান ও ইস্টবেঙ্গল—বাংলার ফুটবলের এই দুই প্রধান স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকা আবেগ আজ দিকভ্রান্ত হয়ে পড়ছে বলে তিনি মন্তব্য করেছেন।
ঘটনার বিস্তারিত বিবরণে তিনি জানান, জামশেদপুরে ম্যাচ চলাকালীন মোহনবাগান সমর্থকরা হামলার শিকার হন। এ সময় অনেকের মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড ঘটে এবং আহতদের অনেকের মাথায় ১০টি করে সেলাইও দিতে হয়েছে। দেবাশিস দত্তের মতে, এই রক্ত নির্দিষ্ট কোনো ক্লাবের নয়, বরং তা একজন বাঙালির রক্ত। ভিনরাজ্যে গিয়ে নিজের রাজ্যের মানুষের এমন লাঞ্ছনার শিকার হওয়াকে তিনি গোটা বাংলার অপমানের শামিল বলে উল্লেখ করেছেন।