অসুখ হলেই কি গুগল বা চ্যাটজিপিটিতে সার্চ করেন? সাবধান, ডেকে আনছেন বড় বিপদ!

অসুখ হলেই কি গুগল বা চ্যাটজিপিটিতে সার্চ করেন? সাবধান, ডেকে আনছেন বড় বিপদ!

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে এখনো পুরোপুরি নির্ভুল নয়। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, স্বাস্থ্য বিষয়ে করা প্রশ্নগুলোর উত্তরে দেওয়া তথ্যের ৫০ শতাংশই ভুল। গবেষণায় আরও উঠে এসেছে যে, সাধারণ রোগ বা টিকা সংক্রান্ত প্রশ্নের সঠিক উত্তর দিলেও, অটোইমিউন রোগ, স্টেম সেল থেরাপি বা মস্তিষ্কের জটিল অসুখের মতো স্পর্শকাতর বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রায়ই ভ্রান্ত ব্যাখ্যা দিচ্ছে।

কিছু ক্ষেত্রে জটিল প্রশ্নের উত্তর দিতে গিয়ে ‘মেটা এআই’-সহ বিভিন্ন এআই মডেল বেশ অসুবিধার সম্মুখীন হয়েছে। গবেষকরা জানিয়েছেন, স্বাস্থ্য সংক্রান্ত তথ্যের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও ক্ষতিকারক হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *