গ্রেপ্তার হরিণঘাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান রাজীব দালাল!
April 17, 20266:10 pm

রিটার্নিং অফিসারের সঙ্গে বচসা ও হুমকি দেওয়ার অভিযোগে হরিণঘাটা পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব দালালকে গ্রেপ্তার করেছে কল্যাণী থানার পুলিশ। গত ৯ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে নির্দল প্রার্থীর মনোনয়ন পেশকে কেন্দ্র করে রিটার্নিং অফিসারের সঙ্গে তাঁর বিবাদ বাঁধে। সেই ঘটনায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে কল্যাণী মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও রাজীব দালালের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল। এদিকে, কাউন্সিলরের গ্রেপ্তারের খবর পেয়ে শুক্রবার কল্যাণী থানার সামনে জড়ো হন তৃণমূলের কর্মী ও সমর্থকরা। রাজীব দালালের নিঃশর্ত মুক্তির দাবিতে তারা বিক্ষোভ প্রদর্শন ও দাবি জানান।