সেনা নন, সশস্ত্র বাহিনীর আড়ালে কেন? বিজেপিকে তোপ রাহুলের!

সেনা নন, সশস্ত্র বাহিনীর আড়ালে কেন? বিজেপিকে তোপ রাহুলের!

লোকসভায় মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল নিয়ে আয়োজিত বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘বালাকোট, নোটবন্দি এবং অপারেশন সিঁদুরের জাদুকর’ বলে কটাক্ষ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিলটিকে বিজেপির ‘আতঙ্কিত প্রতিক্রিয়া’ আখ্যা দিয়ে রাহুল অভিযোগ তোলেন যে, নির্বাচনী মানচিত্র পরিবর্তন এবং প্রধানমন্ত্রীকে নারীপন্থী হিসেবে তুলে ধরতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাঁর এই মন্তব্যের পরই সংসদ উত্তাল হয়ে ওঠে এবং বিজেপি সাংসদরা তীব্র প্রতিবাদ জানান।

সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাহুলের মন্তব্যের কড়া নিন্দা করে অভিযোগ তোলেন যে, প্রধানমন্ত্রীকে ‘জাদুকর’ বলা এবং বালাকোটের মতো অপারেশন নিয়ে তীর্যক মন্তব্য করে বিরোধী দলনেতা সশস্ত্র বাহিনীকে অপমান করেছেন। এর প্রেক্ষিতে রাজনাথ সিং স্পিকার ওম বিড়লার কাছে সংশ্লিষ্ট মন্তব্যগুলো সংসদীয় নথি থেকে মুছে ফেলার অনুরোধ জানান। পাল্টা উত্তরে রাহুল গান্ধী দাবি করেন, বিজেপি রাজনৈতিক সমালোচনার মোকাবিলায় কৌশলগতভাবে সশস্ত্র বাহিনীর আড়ালে লুকিয়ে থাকার চেষ্টা করছে। বিলটির সমালোচনা করে রাহুল আরও বলেন, ডিলিমিটেশন প্রক্রিয়ার সঙ্গে এই বিলকে যুক্ত করে ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ বদলানোর ও ভারসাম্য নষ্টের চেষ্টা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *