২০০ কোটির আর্থিক তছরূপের মামলা, সুকেশের বিরুদ্ধে সাক্ষী হতে প্রস্তুত জ্যাকলিন!

২০০ কোটির আর্থিক তছরূপের মামলা, সুকেশের বিরুদ্ধে সাক্ষী হতে প্রস্তুত জ্যাকলিন!

অ্যাপ্রুভার বা সরকারি সাক্ষী হওয়ার জন্য আইনি প্রক্রিয়া শুরু করলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। আদালত সূত্রে জানা গেছে, সরকারি সাক্ষী হতে গেলে নিয়ম অনুযায়ী প্রথমে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র কাছে আনুষ্ঠানিক আবেদন জানাতে হয়। সেই নিয়ম মেনেই অভিনেত্রী ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন।

জ্যাকলিনের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত নেবে ইডি। তদন্তকারী সংস্থা অভিনেত্রীর জবানবন্দি নথিভুক্ত করার পর তাঁকে সরকারি সাক্ষী হিসেবে গ্রহণ করা হবে কি না, তা জানিয়ে আদালতে রিপোর্ট দেবে। এই বিষয়ে আদালত ইডির কাছে বিস্তারিত জবাব তলব করেছে এবং মামলার পরবর্তী শুনানির দিন শীঘ্রই ধার্য করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *