VOTE: গুরুত্বপূর্ণ তথ্য দিল কমিশন
April 27, 202611:36 am

প্রথম দফার ১৫২টি আসনে বিধানসভা কেন্দ্র ধরে ধরে ভোটদানের হার প্রকাশ করল নির্বাচন কমিশন। দেখা যাচ্ছে, ২৩টি কেন্দ্রে পুরুষের তুলনায় মহিলা ভোটদাতার সংখ্যা বেশি। কমিশনের তথ্য অনুযায়ী, ১৫২টি আসনে মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে কোচবিহারের শীতলকুচিতে (৯৭.৫৩%)। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ভগবানগোলা (৯৬.৯৫%), রানিনগর (৯৬.৯৫%) ও রঘুনাথগঞ্জ (৯৬.৯%)। মোট ৪৪টি কেন্দ্রে ৯৫%-র বেশি ভোট পড়েছে।