অনুপম খেরের টাকে চুল গজাবে তবুও তৃণমূল ফিরবে না! শমীকের সেই পুরোনো মন্তব্যে খোদ অভিনেতার মোক্ষম জবাব

কলকাতা ৬ মে, ২০২৬। নির্বাচনের আগে করা বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের একটি ভবিষ্যৎবাণী এবং তুলনামূলক মন্তব্য আজ অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। তবে সেই জয় উদযাপনের মাঝেই এক মজার বিতর্কে জড়িয়ে পড়লেন বলিউডের প্রবীণ অভিনেতা অনুপম খের। তৃণমূলের প্রত্যাবর্তন যে আসাম্ভব, তা বোঝাতে গিয়ে শমীক ভট্টাচার্য অভিনেতার টাক নিয়ে একটি রসিকতা করেছিলেন। এবার সেই পুরোনো ভিডিওর প্রেক্ষিতেই শমীককে মজার উত্তর দিলেন খোদ অনুপম।
শমীকের সেই বিতর্কিত মন্তব্য
ভোটের কয়েক মাস আগে একটি সাক্ষাৎকারে শমীক ভট্টাচার্য আত্মবিশ্বাসের সাথে দাবি করেছিলেন যে, বাংলায় তৃণমূলের ফিরে আসা আর সম্ভব নয়। নিজের কথাকে জোরদার করতে তিনি এক অদ্ভুত উপমা টেনে আনেন। শমীক বলেছিলেন, “অনুপম খেরের টাক মাথাতেও চুল গজিয়ে উঠতে পারে—কিন্তু বাংলায় তৃণমূল আর ফিরবে না।” অর্থাৎ, অনুপম খেরের মাথায় চুল গজানো যেমন এক প্রকার আসাম্ভব, তৃণমূলের জয়ও তেমনই অবাস্তব।
অনুপম খেরের মোক্ষম জবাব
৫ মে নির্বাচনের ফলাফল প্রকাশের পর যখন শমীকের সেই ভবিষ্যৎবাণী মিলে গিয়েছে, তখন নেটিজেনরা ওই পুরোনো ভিডিওটি আবার শেয়ার করতে শুরু করেন। বিষয়টি নজরে আসতেই অনুপম খের তাঁর অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ভিডিওটি শেয়ার করে শমীককে ট্যাগ করেন। রসিকতা করে অভিনেতা লেখেন, “দাদা, আমি আপনার কোন ক্ষতিটা করেছি? আপনি সত্যি চান যে আমার টাকে চুল গজাক? কিন্তু আমি তো নিজেই সেটা চাই না। জয় শ্রী রাম!”
নেটপাড়ায় হাসির রোল
শমীক ভট্টাচার্যের সেই রাজনৈতিক কটাক্ষ আর তার বিপরীতে অনুপম খেরের এই সৌজন্যমূলক ও রসবোধ সম্পন্ন উত্তর এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। একদিকে বাংলায় বড় জয়ের আনন্দ, অন্যদিকে বলিউডের মেগাস্টারের এমন মজার রিঅ্যাকশন—সব মিলিয়ে বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। অনুপম খেরের এই উত্তরকে অনেকেই তাঁর বিশাল মনের পরিচয় হিসেবে দেখছেন, যেখানে তিনি রাজনৈতিক তর্কের মাঝে নিজের টাক নিয়ে করা মন্তব্যকেও সহজভাবে নিয়েছেন।
রাজনৈতিক লড়াইয়ের মাঝে এমন হালকা মেজাজের মুহূর্তগুলো যে বিরল, তা বলাই বাহুল্য। তবে শমীক ভট্টাচার্য এই উত্তর পাওয়ার পর এখনও কোনও পাল্টা মন্তব্য করেননি।
প্রতিবেদক বর্তমান ঠাকুর।