বায়ো পাল্টে ফেললেন শুভেন্দু!
May 9, 20264:30 pm

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। তারপরেই শহরজুড়ে চষে বেড়াচ্ছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেই চরম ব্যস্ততার ফাঁকেই সোশ্যাল মিডিয়ায় (এক্স ও ফেসবুকে) নিজের বায়ো পাল্টে ফেললেন শুভেন্দু। নিজের নামের নীচে লিখলেন ‘Chief Minister of West Bengal’। বাংলার ১৮তম মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিয়ে প্রত্যাশার পারদ চড়ছে।