রান্নাঘরের পাশে বাথরুম থাকা কি অমঙ্গলজনক, বাস্তুমতে হেঁসেল কোন দিকে হওয়া শুভ?

রান্নাঘরের পাশে বাথরুম থাকা কি অমঙ্গলজনক, বাস্তুমতে হেঁসেল কোন দিকে হওয়া শুভ?

একটি সাধারণ ঘরকে ‘বাড়ি’ করে তোলে তার রান্নাঘর। বাঙালির কাছে হেঁসেল মানেই কেবল অন্নসংস্থানের জায়গা নয়, বরং এটি নস্টালজিয়া ও আবেগের এক পবিত্র কেন্দ্রস্থল। বাস্তুশাস্ত্রে রান্নাঘরকে মন্দিরের সমতুল্য মর্যাদা দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, রান্নাঘরের সঠিক অবস্থান ও বিন্যাস পরিবারের সুখ, সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তির উৎস। উল্টোদিকে, বাস্তু নিয়ম না মেনে তৈরি করা রান্নাঘর অশুভ শক্তি ও নেগেটিভিটি ডেকে আনতে পারে, যার প্রভাব পড়ে সরাসরি পরিবারের সদস্যদের স্বাস্থ্যের ওপর।

আদর্শ অবস্থান ও অগ্নিকোণের গুরুত্ব

বাস্তু বিশেষজ্ঞদের মতে, একটি আদর্শ বাড়ির রান্নাঘর অবশ্যই দক্ষিণ-পূর্ব কোণে হওয়া উচিত। বৈদিক শাস্ত্রে এই দিকটি ‘অগ্নিকোণ’ হিসেবে পরিচিত, যা রান্নার কাজের জন্য পরম শুভ। রান্না করার সময় আগুনের ব্যবহার হয় বলে এই দিকটি আগুনের উপাদানের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখে। অন্যদিকে, ভুলেও উত্তর-পূর্ব কোণে রান্নাঘর তৈরি করা উচিত নয়। বিশেষত, রান্নাঘরের একদম পাশে বা লাগোয়া বাথরুম থাকা বাস্তুমতে অত্যন্ত অশুভ বলে বিবেচিত হয়। এটি ইতিবাচক শক্তির প্রবাহে বাধা সৃষ্টি করে এবং গৃহস্থের অমঙ্গল ঘটাতে পারে।

সুখ ও সমৃদ্ধি বজায় রাখার উপায়

রান্নাঘরের ভেতর সরঞ্জাম রাখার ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম মেনে চলা জরুরি। গ্যাসের চুলা বা আভেন দক্ষিণ-পূর্ব দিকে এমনভাবে রাখা উচিত যাতে যিনি রান্না করছেন, তার মুখ থাকে পূর্ব দিকে। সূর্যোদয়ের দিকের এই মুখভঙ্গি ইতিবাচকতা ও প্রবৃদ্ধির প্রতীক। আবার সিঙ্ক বা জল রাখার পাত্রগুলো রাখতে হবে উত্তর-পশ্চিম দিকে, কারণ এই দিকটি জলীয় উপাদানের সঙ্গে যুক্ত। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন মিক্সার বা গ্রাইন্ডার দক্ষিণ-পূর্ব দিকে রাখা ভালো।

রান্নাঘরের পরিবেশকে সতেজ রাখতে যথেষ্ট আলো-বাতাস চলাচলের ব্যবস্থা রাখা অপরিহার্য। জানালা পূর্ব বা উত্তর দিকে থাকলে প্রাকৃতিক আলো ও ইতিবাচক শক্তি ঘরে প্রবেশ করতে পারে। এছাড়া রঙের ক্ষেত্রে হলুদ, সাদা বা হালকা প্যাস্টেল শেড ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা, যা পরিবারে সুখ ও স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। রেফ্রিজারেটর এবং ভারী স্টোরেজ ক্যাবিনেটগুলো দক্ষিণ-পশ্চিম দিকে স্থাপন করা বাস্তুসম্মত। এই নিয়মগুলো সঠিকভবে পালন করলে অশুভ শক্তি দূরে থাকে এবং পরিবারে সার্বিক মঙ্গল বজায় থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *