প্যাকেটজাত খাবারে বিষের থাবা, অজান্তেই কি বিপদের মুখে দেশবাসী?

প্যাকেটজাত খাবারে বিষের থাবা, অজান্তেই কি বিপদের মুখে দেশবাসী?

বাজার থেকে কেনা চকচকে প্যাকেটজাত খাবার টেবিলে সাজিয়ে দেওয়ার আগে শতবার ভাবুন। ভারতে বিক্রি হওয়া সিংহভাগ প্যাকেটজাত খাবারেই মিশে রয়েছে ক্ষতিকর কৃত্রিম রং ও বিষাক্ত রাসায়নিক। অতি সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে এমনই এক চাঞ্চল্যকর ও উদ্বেগজনক তথ্য, যা সাধারণ মানুষের খাদ্য সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া (এফএসএসএআই) এবং ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) যৌথভাবে এই বিষয়ে দেশবাসীকে সতর্ক করেছে।

২৩ হাজার পণ্যে বিষের হদিশ

গবেষকদের পক্ষ থেকে দেশের বাজারে সচরাচর বিক্রি হওয়া প্রায় ২৩ হাজারেরও বেশি খাদ্যপণ্যের ওপর একটি বিশেষ পরীক্ষা চালানো হয়েছিল। সেই পরীক্ষার ফলাফলেই দেখা গেছে যে, ভারতে বিক্রি হওয়া প্রায় ৮০ শতাংশ প্যাকেটজাত খাবারেই স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর কৃত্রিম উপাদান মেশানো হচ্ছে। নজরকাড়া রং এবং স্বাদ বাড়ানোর জন্য কো ম্পা নিগুলো দেদার ব্যবহার করছে সোডিয়াম বেঞ্জোয়েট, টারট্রাজিন ও এরিথ্রোসিনের মতো মারাত্মক রাসায়নিক। সাধারণত প্রতিদিনের খাদ্যতালিকায় থাকা কেক, আইসক্রিম, চিপস ও সিরিয়ালের মতো জনপ্রিয় খাবারগুলোতেই এই বিষাক্ত উপাদানগুলোর উপস্থিতি সবচেয়ে বেশি মাত্রায় পাওয়া গেছে।

শিশুদের ওপর মারাত্মক প্রভাব ও ভবিষ্যৎ ঝুঁকি

খাবারে ব্যবহৃত এই রাসায়নিকগুলোর কারণে জনস্বাস্থ্যে চরম বিপর্যয় নেমে আসতে পারে বলে চিকিৎসকেরা মনে করছেন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এর প্রভাব দীর্ঘমেয়াদি ও ধ্বংসাত্মক। চিকিৎসকদের মতে, এই ধরনের কৃত্রিম রং ও প্রিজারভেটিভ শিশুদের স্বাভাবিক বুদ্ধির বিকাশকে সম্পূর্ণভাবে থমকে দিচ্ছে। এখানেই শেষ নয়, চিকিৎসকেরা সতর্ক করেছেন যে নিয়মিত এইসব খাবার খেলে লিভার ও কিডনির কার্যক্ষমতা চিরতরে নষ্ট হয়ে যেতে পারে। প্যাকেটজাত খাবারের এই রমরমা বাজারের কারণে আগামী দিনে দেশের একটি বড় অংশ মারাত্মক ক্রনিক রোগে আক্রান্ত হতে পারে, যা সামগ্রিক চিকিৎসা ব্যবস্থার ওপর বিশাল চাপ সৃষ্টি করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *