গুজব ওড়ালেন পরাণ বন্দ্যোপাধ্যায়
May 21, 20263:36 am

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি গুজব ছড়িয়ে পড়ে, যা অনেককেই ভাবিয়ে তুলেছে। বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় নাকি অসুস্থ হয়ে পড়েছেন, এমনকি কোথাও বলা হয় তিনি অতি সঙ্কটজনক অবস্থায় আছেন। কোথাও আবার দেখা যায় তাঁর নাকি মৃত্যুও হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজবে পরাণের অনুরাগীরা চিন্তিত হয়ে পড়েন। তবে একাধিক সংবাদমাধ্যমকে পরাণ জানান, ‘আমি বেঁচে আছি, ভালো আছি।’