নতুন নিয়মে পঞ্চায়েতগুলিকে সচেতন করছে জেলা প্রশাসন
May 21, 20263:35 am

ষোড়শ অর্থ কমিশনের নতুন নিয়মে পঞ্চায়েতগুলিকে সচেতন করছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। এবার থেকে আনটায়েড ফান্ডের মোট প্রাপ্যের সর্বোচ্চ ২০ শতাংশ টাকা রাস্তার কাজে খরচ করা যাবে, যা আগে অসীম ছিল। এছাড়া স্যানিটেশন ও পানীয় জলের খরচে আগের মতো সমান ভাগের কড়াকড়ি থাকছে না। ভালো কাজের জন্য এবার মিলবে অতিরিক্ত অনুদান। পঞ্চায়েতগুলির সুবিধার্থে অগ্রিম এই সচেতনতা কর্মসূচি শুরু হয়েছে।