সীমান্ত সুরক্ষায় বড় পদক্ষেপ, বিএসএফকে ১৪২ একরের বেশি জমি হস্তান্তর করল রাজ্য সরকার

সীমান্ত সুরক্ষায় বড় পদক্ষেপ, বিএসএফকে ১৪২ একরের বেশি জমি হস্তান্তর করল রাজ্য সরকার

সীমান্তের নিরাপত্তা সুনিশ্চিত করতে বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ক্ষমতায় আসার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৪৫ দিনের মধ্যে সীমান্ত রক্ষী বাহিনী বা বিএসএফকে ৬০০ একর জমি হস্তান্তরের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই লক্ষ্য পূরণের পথে এক বড় মাইলফলক অর্জিত হলো। বুধবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে মোট ১৪২.৭৯ একর জমি বিএসএফ-এর হাতে তুলে দেওয়া হয়েছে, যা সীমান্ত এলাকার কাঁটাতারের বেড়া ও নতুন আউটপোস্ট নির্মাণের কাজে ব্যবহৃত হবে।

জেলাভিত্তিক জমি হস্তান্তরের খতিয়ান

মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যের ৯টি সীমান্তবর্তী জেলায় এই জমি হস্তান্তর করা হয়েছে। জেলার বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো:

  • মুর্শিদাবাদ: ৩৮.৮০৫ একর
  • জলপাইগুড়ি: ৩৫.১৬৫ একর
  • কোচবিহার: ২২.৯৫ একর
  • দক্ষিণ দিনাজপুর: ২০.১৭০১ একর
  • মালদহ: ১০.৯০ একর
  • দার্জিলিং: ৮.৮১৫ একর
  • উত্তর ২৪ পরগনা: ২.৬ একর
  • উত্তর দিনাজপুর: ২.৮৪ একর
  • নদিয়া: ০.৫৫ একর

সুরক্ষিত সীমান্ত ও সরকারি অঙ্গীকার

মুখ্যমন্ত্রী নিজের ফেসবুক হ্যান্ডলে এই সিদ্ধান্তের কথা জানিয়ে লিখেছেন, এই জমি হস্তান্তরের মাধ্যমে সীমান্ত এলাকা আরও সুরক্ষিত হবে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের মোট ২২০০ কিলোমিটার সীমান্তের মধ্যে এখনও প্রায় ৬০০ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া আসাম্পূর্ণ রয়েছে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে, বিগত সময়ে রাজনৈতিক কারণে বিএসএফকে প্রয়োজনীয় জমি দেওয়া হয়নি, যার ফলে সীমান্ত সুরক্ষায় ঘাটতি ছিল। বর্তমান সরকারের লক্ষ্য হলো দ্রুততম সময়ের মধ্যে এই জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করে সীমান্ত নিরাপত্তার বেষ্টনী সুদৃঢ় করা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *