পশ্চিমবঙ্গে ঝড়-বৃষ্টি, মৃত ৭; চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ
May 30, 20265:51 am

প্রাকৃতিক দুর্যোগে রাজ্যে সাত জনের মৃত্যু হয়েছে বলে জানাল রাজ্য সরকার। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ঝড়, বজ্রপাত এবং বিদ্যুৎপৃষ্ট হয়ে ওই মৃত্যুর ঘটনাগুলি ঘটেছে। মৃতদের পরিবার পিছু চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। অনেকে আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা করাবে সরকারই। পরে তাঁদেরও ক্ষতিপূরণ দেওয়া হবে।