বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই শোকের ছায়া, হেলিপক্লপটার দুর্ঘটনায় মৃত নববিবাহিত বর!

বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই শোকের ছায়া, হেলিপক্লপটার দুর্ঘটনায় মৃত নববিবাহিত বর!

আমেরিকার জর্জিয়া অঙ্গরাজ্যের ডসন কাউন্টি থেকে এক হৃদয়বিদারক সংবাদ পাওয়া গেছে, যেখানে বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই নববিবাহিত দম্পতির জীবনে নেমে এল চরম বিপর্যয়। শুক্রবার ডসনভিলের ‘দ্য রেভেরে’ ওয়েডিং ভেন্যুতে ভারতীয় বংশোদ্ভূত ২৫ বছর বয়সী পাইলট ডেভ ফিজি ও তাঁর স্ত্রী জেস্নি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু বিয়ের অনুষ্ঠানের কয়েক ঘণ্টা পরেই এক হেলিকপ্টার দুর্ঘটনায় ডেভ ফিজির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার বিবরণ

পেশায় ডেল্টা এয়ার লাইন্সের পাইলট ডেভ ফিজি বিয়ের অনুষ্ঠান শেষে হেলিকপ্টারে করে স্ত্রী জেস্নিকে নিয়ে আটলান্টার দিকে যাচ্ছিলেন। জানা গেছে, বিদায়ের সময় আবহাওয়া অত্যন্ত খারাপ ছিল এবং প্রচণ্ড বৃষ্টি ও ঘন কুয়াশা ছিল। মৃত ডেভের বাবা জর্জ ফিজি জানিয়েছেন, পেশাদার পাইলট হিসেবে ডেভ স্বয়ং এই প্রতিকূল আবহাওয়ায় ওড়ার বিষয়ে উদ্বিগ্ন ছিলেন এবং তিনি সাধারণত এমন কম দৃশ্যমানতায় ওড়া পছন্দ করতেন না। কিন্তু শেষ পর্যন্ত হেলিকপ্টারটি আকাশে ওড়ে এবং কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনার ভয়াবহতা ও উদ্ধারকাজ

হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর নববিবাহিত দম্পতি গভীর জঙ্গলের মাবালির নিচে চাপা পড়েন। উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে প্রচণ্ড বেগ পেতে হয়; দুর্গম পথ ও ঘন জঙ্গল থাকায় তাদের অফ-রোড গাড়ি এবং গাছপালা কেটে রাস্তা তৈরি করতে হয়েছিল। প্রায় ছয় ঘণ্টা পর স্ত্রী জেস্নিকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা সম্ভব হয়। মর্মান্তিক এই ঘটনায় জেস্নি যখন জ্ঞান ফিরে পান, তখন তিনি নিজেকে ধ্বংসস্তূপের নিচে এবং স্বামী ডেভের নিথর দেহ নিজের শরীরের ওপর পড়ে থাকতে দেখেন। উদ্ধারের পর জেস্নিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি শারীরিকভাবে গুরুতর আঘাত পেলেও তাঁর কোনো হাড় ভাঙেনি বলে জানা গেছে। তবে বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই স্বামীকে হারিয়ে তিনি মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *