IPL 2026-এর যত বিতর্ক: টিম ডেভিডের ‘মিডল ফিঙ্গার’ থেকে কোহলি-হেড সংঘাত!

IPL 2026-এর যত বিতর্ক: টিম ডেভিডের ‘মিডল ফিঙ্গার’ থেকে কোহলি-হেড সংঘাত!

আইপিএল ২০২৬-এর উত্তেজনাকর মরশুম শেষ হয়েছে। মাঠের লড়াইয়ের পাশাপাশি চলতি মরশুম সাক্ষী থেকেছে একাধিক বিতর্কিত ঘটনার। মাঠের ভেতরে খেলোয়াড়দের আচরণ থেকে শুরু করে আম্পায়ারিং বিতর্ক—দেখে নেওয়া যাক এবারের আইপিএলের উল্লেখযোগ্য কয়েকটি বিতর্ক:

১. রিয়ান পরাগের ‘ভ্যাপিং’ কাণ্ড

রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগের ড্রেসিংরুমে ভ্যাপিং করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলে বিসিসিআই পদক্ষেপ নেয়। শৃঙ্খলারক্ষার খাতিরে তাঁর মোট ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হয় এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।

২. দ্বিতীয় কোয়ালিফায়ারে ‘ডবল টস’

গুজরাট টাইটানস বনাম রাজস্থান রয়্যালসের দ্বিতীয় কোয়ালিফায়ারে টস দুবার করার ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় অনেকে এটিকে ম্যাচ ফিক্সিংয়ের সাথে তুলনা করলেও, পরে জানা যায় যে ম্যাচ রেফারি প্রথমবার সঠিকভাবে কল শুনতে না পাওয়ার কারণেই এমনটা করতে হয়েছিল।

৩. টিম ডেভিডের মিডিল ফিঙ্গার প্রদর্শন

মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে আরসিবি-র ব্যাটসম্যান টিম ডেভিড ডাগআউট থেকে লাইভ ক্যামেরার সামনে মিডিল ফিঙ্গার দেখিয়ে বিতর্কে জড়ান। আচরণবিধির গুরুতর লঙ্ঘনের দায়ে বিসিসিআই তাঁর ম্যাচ ফি-র ৩০ শতাংশ কেটে নেয় এবং দুটি ডিমেরিট পয়েন্ট দেয়।

৪. বিরাট কোহলি বনাম ট্র্যাভিস হেড

আরসিবি এবং সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে বিরাট কোহলি ও ট্র্যাভিস হেডের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছিল। পরে ম্যাচের শেষে দেখা যায়, কোহলি অন্য সবার সাথে হাত মেলালেও ট্র্যাভিস হেডকে এড়িয়ে যান। এই ভিডিওটি ক্রিকেট মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছিল।

৫. অঙ্গকৃশ রঘুবংশীর ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে কেকেআর-এর তরুণ ব্যাটার অঙ্গকৃশ রঘুবংশীকে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ বা ফিল্ডিংয়ে বাধা দেওয়ার অপরাধে আউট দেওয়া হয়। রান আউট থেকে বাঁচতে গিয়ে ব্যাটারের শরীরে বল লাগলে লখনউ দলের আবেদনে আম্পায়ার এই সিদ্ধান্ত নেন, যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন রঘুবংশী। আইপিএলের ইতিহাসে তিনি এই নিয়মে আউট হওয়া চতুর্থ ব্যাটসম্যান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *