দুর্গাপুজোয় টিম ‘একেন’, নতুন সঙ্গী রাইমা, ঋত্বিক, অর্ণ
June 6, 20263:44 am

এবারের দুর্গাপুজোয় বড়পর্দায় একেন বাবু। গত বছর বড়পর্দায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল, ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’। আবারও নতুন গল্প নিয়ে আসছে ‘একেন বাবু’ ও তাঁর টিম। একেন ও তাঁর টিম মানে অনির্বাণ চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষ। এছাড়াও বাড়তি চমক রয়েছে এবারের পর্বে। প্রকাশ্যে এসেছে ছবির কাস্টদের তালিকা। রয়েছেন রাইমা সেন, ঋত্বিক চক্রবর্তী, অর্ণ মুখোপাধ্যায় এবং সুব্রত দত্ত।