শেষ সূর্য জমানা, নতুন টি-টোয়েন্টি অধিনায়ক শ্রেয়স, প্রথমবার জাতীয় দলে বিস্ময় বালক বৈভব

শেষ সূর্য জমানা, নতুন টি-টোয়েন্টি অধিনায়ক শ্রেয়স, প্রথমবার জাতীয় দলে বিস্ময় বালক বৈভব

ভারতীয় ক্রিকেটে এক নতুন যুগের সূচনা হলো। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবকে দল থেকে বাদ দিয়ে কুড়ি-বিশের ক্রিকেটের নতুন অধিনায়ক করা হয়েছে শ্রেয়স আইয়ারকে। শনিবার বিসিসিআই আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণার পাশাপাশি এশিয়ান গেমসের জন্য সম্ভাব্য স্কোয়াডও চূড়ান্ত করেছে। নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরের অধীনে এই বড় পরিবর্তনের সিদ্ধান্তে ক্রিকেট মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

রেকর্ড গড়ার অপেক্ষায় ১৫ বছর বয়সি বৈভব

ঘোষিত দলে সবচেয়ে বড় চমক ১৫ বছর ৭১ দিন বয়সি বৈভব সূর্যবংশীর অন্তর্ভুক্তি। আইপিএলে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলের দরজা খুলেছে এই কিশোরের সামনে। বৈভব যদি আন্তর্জাতিক ম্যাচে অভিষেক করার সুযোগ পান, তবে তিনি শচীন তেণ্ডুলকরের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে সর্বকনিষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে মাঠে নামার গৌরব অর্জন করবেন। নির্বাচকরা বৈভবের প্রতিভা ও মানসিক দৃঢ়তার ওপর ভরসা রাখলেও তাকে নিয়ে এখনই অতিরিক্ত তাড়াহুড়ো না করার বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছেন।

অধিনায়ক বদল ও দলের সমীকরণ

আইপিএলে অধিনায়ক হিসেবে সফল পারফরম্যান্সই শ্রেয়স আইয়ারকে নেতৃত্বের দৌড়ে এগিয়ে রেখেছিল, যার প্রতিফলন দেখা গেল নির্বাচকদের চূড়ান্ত সিদ্ধান্তে। দলের অন্য চমকগুলোর মধ্যে রয়েছে প্রিন্স যাদবের অন্তর্ভুক্তি এবং এশিয়ান গেমসের দলে জশপ্রীত বুমরাহর উপস্থিতি। তবে বিশ্বকাপ পরবর্তী সময়ে দল থেকে বাদ পড়ায় শুভমান গিলের অনুপস্থিতি ভক্তদের মনে প্রশ্ন তৈরি করেছে। নতুন অধিনায়ক ও তরুণ প্রতিভাদের নিয়ে সাজানো এই দল কতটা সাফল্য পায়, এখন সেটাই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *