বিশ্ববাজারে উত্তেজনার মাঝে পাকিস্তানের তেলের দামে বড় চমক!

বিশ্ববাজারে উত্তেজনার মাঝে পাকিস্তানের তেলের দামে বড় চমক!

বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতা ও অপরিশোধিত তেলের চড়া দামের মাঝে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিল পাকিস্তান সরকার। সাম্প্রতিক টানটান পরিস্থিতির প্রেক্ষিতে দেশটিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ৪ টাকা কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ১২ জুন পর্যন্ত নতুন এই মূল্য কার্যকর থাকবে। যদিও পেট্রোলের দাম টানা চতুর্থবারের মতো কমানো হলেও, পণ্য পরিবহনের প্রধান জ্বালানি হাই-স্পিড ডিজেলের দাম এবার অপরিবর্তিত রাখা হয়েছে।

পেট্রোলের দাম কমলেও ডিজেল নিয়ে চিন্তা

সরকারি তথ্য অনুযায়ী, গত চার সপ্তাহে পাকিস্তানে পেট্রোলের দাম মোট প্রায় ৩৭ টাকা কমেছে। নতুন ঘোষণার পর পেট্রোলের দাম ৩৭৭.৭৯ টাকা নির্ধারিত হয়েছে, যা আগে ছিল ৩৮১.৭৮ টাকা। ব্যক্তিগত যানবহন ও রিকশা-মোটরসাইকেলে ব্যবহৃত পেট্রোলের এই দাম সাধারণ মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের পকেটে কিছুটা স্বস্তি জোগাবে। বর্তমানে পাকিস্তানের পেট্রোলের ওপর বিভিন্ন লেভি ও শুল্ক মিলিয়ে লিটার প্রতি মোট ১২৫ টাকা কর ধার্য রয়েছে।

অন্যদিকে, মুদ্রাস্ফীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে বিবেচিত হাই-স্পিড ডিজেলের দাম এবার আর কমানো হয়নি। আগামী এক সপ্তাহের জন্য ডিজেলের এক্স-ডিপো মূল্য ৩৮০.৭৮ টাকাই বহাল থাকছে। তবে স্বস্তির বিষয় হলো, গত ১০ এপ্রিল ডিজেলের যে রেকর্ড মূল্য ৫২০.৩৫ টাকায় পৌঁছেছিল, বর্তমান দাম তার চেয়ে প্রায় ১৪০ টাকা কম।

মূল্যের প্রভাব ও কারণ

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাতের পর থেকেই পাকিস্তান সরকার জ্বালানি তেলের দাম নিয়ে বাড়তি সতর্ক। মূলত রাজস্বের সিংহভাগই আসে পেট্রোল ও হাই-স্পিড ডিজেল থেকে। দেশটিতে প্রতি মাসে গড়ে প্রায় ৭ থেকে ৮ লক্ষ টন পেট্রোল ও ডিজেল বিক্রি হয়। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা সত্ত্বেও ধারাবাহিকভাবে পেট্রোলের দাম কমানোর এই সিদ্ধান্ত সাধারণ মানুষের দৈনিক যাতায়াতের খরচ কমাতে ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ডিজেলের দাম অপরিবর্তিত থাকায় পণ্য পরিবহনের খরচ নিয়ে উদ্বেগ কিছুটা থেকেই যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *