রণবীরের পাশে পুনম
June 10, 20266:33 am

‘ডন ৩’ থেকে রণবীর সিংয়ের সরে দাঁড়ানো ও ‘নন-কোঅপারেশন ডিরেক্টিভ’ বিতর্ক নিয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন পুনম ধিলোঁ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, রণবীর অত্যন্ত দায়িত্বশীল এবং ইচ্ছাকৃত কারও ক্ষতি করার মানুষ নন। এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে। ছবি ছাড়লেও প্রযোজকদের আর্থিক ক্ষতিপূরণের প্রস্তাব এবং সাইনিং অ্যামাউন্ট ফেরত দিয়ে রণবীর প্রশংসনীয় কাজ করেছেন, যা অনেকেই করেন না বলে জানান পুনম।