আজই চূড়ান্ত ঘোষণা! শুভেন্দুর মন্ত্রিসভায় কে কোন বড় দপ্তরে? প্রকাশ্যে সম্ভাব্য তালিকা
June 10, 202611:53 am

দীর্ঘ এক মাসের অপেক্ষার অবসান! সরকার গঠনের পর অবশেষে আজ দুপুরেই বিজেপির মন্ত্রিসভার দফতর বন্টনের চূড়ান্ত তালিকা প্রকাশের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ৪১ জন মন্ত্রী শপথ নিলেও, এত দিন ৩৫ জনের দপ্তর বন্টন ঝুলে ছিল। রাজনৈতিক মহলের খবর, বুধবার দুপুর নাগাদ সেই জল্পনার অবসান ঘটতে চলেছে।
কার হাতে কোন দপ্তরের দায়িত্ব? জল্পনায় যাদের নাম:
সরকারিভাবে তালিকা প্রকাশ না হলেও, রাজনৈতিক অলিন্দে ইতিমধ্যেই সম্ভাব্য নামের তালিকা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে:
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী: নিজের হাতে রাখতে পারেন স্বরাষ্ট্র, আইন, বিদ্যুৎ এবং ভূমি ও ভূমি রাজস্বের মতো গুরুত্বপূর্ণ দপ্তর।
- স্বপন দাশগুপ্ত: অর্থ দপ্তরের দায়িত্ব পেতে পারেন প্রবীণ এই নেতা।
- তাপস রায়: শিল্প ও বাণিজ্যের ভার বর্ষীয়ান এই বিধায়কের কাঁধে উঠতে পারে।
- শিক্ষা দপ্তর (বিভাজন): উচ্চশিক্ষার দায়িত্ব পেতে পারেন জগন্নাথ চট্টোপাধ্যায় (সিউড়ি বিধায়ক) এবং স্কুলশিক্ষার দায়িত্ব পেতে পারেন মন্ত্রী দীপক বর্মণ।
- ডঃ শারদ্বত মুখোপাধ্যায়: স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে এই চিকিৎসক-রাজনীতিকের।
- অর্জুন সিং: ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ পাচ্ছেন পরিবহণ ও শ্রম দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
- শঙ্কর ঘোষ: পর্যটন দপ্তরের মন্ত্রী হওয়ার সম্ভাবনা।
- দুধকুমার মণ্ডল: কৃষি দপ্তরের দায়িত্ব পাচ্ছেন বিজেপির এই আদি মুখ।
- মনোজ ওঁরাও: বন ও পরিবেশ দপ্তরের দায়িত্বে দেখা যেতে পারে তাঁকে।
দপ্তর বন্টনের এই ঘোষণা কি রাজ্যের প্রশাসনিক কাজে নতুন গতি আনবে? নাকি নতুন কোনো সমীকরণ তৈরি হবে মন্ত্রিসভার অন্দরে? এখন দুপুর গড়িয়ে সেই চূড়ান্ত ঘোষণার দিকেই তাকিয়ে গোটা রাজ্য।