দফতরে ঢুকেই ‘চেয়ার’ বদলালেন নতুন মন্ত্রী! ইন্দ্রনীলকে বেনজির নিশানা বিজেপি নেত্রীর

দফতরে ঢুকেই ‘চেয়ার’ বদলালেন নতুন মন্ত্রী! ইন্দ্রনীলকে বেনজির নিশানা বিজেপি নেত্রীর

কলকাতা: নতুন সরকার গঠনের পর দফতরে পা রাখতেই শোরগোল ফেলে দিলেন নতুন মন্ত্রী। বিজেপি সরকারের তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন দফতরের দায়িত্ব পেয়েই এক নজিরবিহীন কাণ্ড ঘটালেন পূর্ণিমা চক্রবর্তী। দফতরে ঢুকে নিজের জন্য নির্দিষ্ট পুরনো চেয়ারটিতে বসতেই চাইলেন না তিনি! তাঁর আপত্তিতে শেষ পর্যন্ত তড়িঘড়ি সেই চেয়ার বদলে ফেলা হয়।

আজ দফতরে এসেই পূর্ণিমা চক্রবর্তী প্রথমেই আধিকারিকদের কাছে জানতে চান, তাঁর বসার নির্দিষ্ট চেয়ারটি পরিবর্তন করা সম্ভব কিনা। বিদায়ী মন্ত্রী ইন্দ্রনীল সেনকে তীব্র ভাষায় নিশানা করে তিনি স্পষ্ট জানান, “যিনি আগে এই দফতরে ছিলেন, তিনি অনেক কীর্তি ঘটিয়েছেন। বাংলাকে অন্ধকারে নিয়ে যেতে অনেক কিছু করেছেন। তাই আমি ওই চেয়ারে কোনোভাবেই বসব না।”

একদা ইন্দ্রনীল সেনের সামলানো সেই চেয়ারে বসতে নতুন মন্ত্রীর এই সাফ অনীহা এবং কড়া মন্তব্য ঘিরে এখন রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *