আরজি কর কাণ্ডে বড় মোড়: এবার নিজস্ব তদন্তে স্বাস্থ্য দফতর, তলব সেদিনের অধ্যাপকদের!

আরজি কর কাণ্ডে বড় মোড়: এবার নিজস্ব তদন্তে স্বাস্থ্য দফতর, তলব সেদিনের অধ্যাপকদের!

শনিবার স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, ঘটনার দিন রাতে ও তার পরবর্তী সময়ে ঘটনাস্থলে উপস্থিত চিকিৎসক, অধ্যাপক এবং নির্যাতিতার শিক্ষকদের ডেকে পাঠাবে স্বাস্থ্য দফতর। এই তদন্তে সেদিনের ঘটনার নেপথ্য কারণের পাশাপাশি হাসপাতালের তৎকালীন নিরাপত্তা ও প্রশাসনিক গাফিলতিগুলোও খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৮ অগস্টের এই মর্মান্তিক ঘটনার পর সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। তবে সিবিআই-এর তদন্তে অসন্তোষ প্রকাশ করে নির্যাতিতার পরিবার নতুন তদন্তের দাবি জানায়। হাইকোর্টের নির্দেশে গঠিত সিবিআই-এর নতুন ‘সিট’ (SIT)-এর কাজেও সম্প্রতি অসন্তোষ প্রকাশ করেছে আদালত।

পরিবারের অভিযোগ, ঘটনার রাতে নির্যাতিতার সঙ্গে নৈশভোজ করা চার জুনিয়র ডাক্তারের ভূমিকা সঠিকভাবে তদন্ত করা হয়নি। আদালতের প্রশ্নের মুখে সিবিআই আরও সময় চেয়ে নিয়েছে। এই পরিস্থিতিতে সিবিআই-এর পাশাপাশি স্বাস্থ্য দফতরের এই নিজস্ব তদন্ত শুরু করার সিদ্ধান্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক ও আইনি মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *