রাতারাতি দিল্লিতে পার্টি অফিস পাল্টাল তৃণমূলের!

রাতারাতি দিল্লিতে পার্টি অফিস পাল্টাল তৃণমূলের!

নয়া দিল্লি: ২৪ ঘণ্টার মধ্যেই ভোলবদল! দিল্লির নতুন ও ঝাঁ-চকচকে পার্টি অফিস ছেড়ে রাতারাতি পুরনো ঠিকানায় ফিরতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে। দিল্লির রাজনৈতিক অলিন্দে ঘাসফুল শিবিরের এই আকস্মিক ঠিকানা বদল নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।

দলীয় সূত্রে খবর, ২০ রাজেন্দ্র প্রসাদ রোডে বেশ বড়সড় পরিসরে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নতুন পার্টি অফিস তৈরি করা হয়েছিল। কিন্তু আইনি ও কৌশলগত জটিলতা তৈরি হয় অন্য জায়গায়। এই নতুন কার্যালয়টি বরাদ্দ ছিল তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের নামে। আর সেই কারণেই তড়িঘড়ি নতুন অফিস ছাড়ার সিদ্ধান্ত নেয় দল।

নতুন রাজকীয় ঠিকানা ছেড়ে তৃণমূলের নতুন ডেরা এখন আবার সেই ৬৬, সাউথ অ্যাভিনিউ। রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের এই সরকারি বাংলোটিই দীর্ঘদিন ধরে দিল্লিতে তৃণমূলের মূল কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। অগত্যা দিল্লির মেগা অফিস ছেড়ে আবার সেই পুরনো ও পরিচিত আস্তানাতেই প্রত্যাবর্তন করতে হলো জোড়াফুল শিবিরকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *