অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা পাওয়ার নিয়মে বড় বদল! শুধু ফর্ম ফিলআপ করলেই মিলবে না ভাতা, করতে হবে এই জরুরি কাজ
কলকাতা: ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে ক্ষমতায় আসার মাত্র এক মাসের মধ্যেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প চালু করেছে বিজেপি সরকার। এই প্রকল্পের আওতায় ইতিমধ্যেই ৫০ লক্ষেরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩,০০০ টাকা করে ঢুকতে শুরু করেছে। বর্তমানে অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই টানা তিন মাস ধরে চলছে আবেদন প্রক্রিয়া। তবে এই ভাতা পাওয়া নিয়ে এবার সামনে এলো এক অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। শুধু ফর্ম জমা দিলেই কিন্তু টাকা মিলবে না, অসতর্ক হলে বাতিল হতে পারে আপনার আবেদনও।
নবান্ন সূত্রে জানা গেছে, এই ভাতার জন্য ১২ পাতার একটি বড় ফর্ম ফিলআপ করতে হচ্ছে। তবে আবেদনকারীদের সুবিধার্থে পুরো ফর্ম পূরণ না করলেও চলবে বলে জানানো হয়েছে। প্রয়োজনীয় জরুরি তথ্য দিয়ে বাকি ফাঁকা জায়গাগুলোতে ‘নট অ্যাপ্লিকেবল’ (N/A) লিখে দিলেই ফর্ম গ্রাহ্য হবে। কিন্তু আসল টুইস্ট রয়েছে এর পরের ধাপে।
ফর্ম জমা পড়ার পর বর্তমানে চলছে স্ক্রুটিনি বা ভেরিফিকেশনের কাজ। আর এই ভেরিফিকেশনের জন্য সরাসরি পুরসভা বা সরকারি দপ্তর থেকে আবেদনকারীদের মোবাইলে ফোন করা হচ্ছে। ফোনে জানতে চাওয়া হচ্ছে—আপনি আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন কি না, আপনার মাসিক আয় কত, আপনার পেশা কী এবং পরিবারের প্রধান কী কাজ করেন। এই ভেরিফিকেশন কলের ক্ষেত্রেই লুকিয়ে রয়েছে বড় বিপদ। যদি আপনি ভুলবশত এই ফোন কলটি রিসিভ না করেন কিংবা ফোনে কোনো ভুল তথ্য দেন, তবে সঙ্গে সঙ্গে আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের ভাতা বাতিল হয়ে যেতে পারে।
তাই যারা আবেদন করেছেন, তারা নিজেদের ফোনে আসা অজানা নম্বরের কলের প্রতি সতর্ক থাকুন। পাশাপাশি, যারা এখনও টাকা পাননি, তারা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদনের স্ট্যাটাস ও পেমেন্টের বিবরণ দেখে নিতে পারবেন।
কীভাবে চেক করবেন আবেদনের স্ট্যাটাস?
- প্রথমে আপনার ফোনের ব্রাউজার থেকে https://www.govtschemes.in/west-bengal-annapurna-bhandar-scheme লিঙ্কে যান।
- সেখান থেকে রাজ্য নির্বাচন করে স্ক্রল ডাউন করুন এবং ‘Annapurna Bhandar scheme official portal link’ অপশনে ক্লিক করুন।
- এরপর সরাসরি https://socialsecurity.wb.gv.in/login পেজটি খুলে যাবে।
- সেখানে ‘Track Application Status’ অপশনে ক্লিক করে আপনার নাম নথিভুক্ত আছে কিনা এবং আপনার পেমেন্টের বর্তমান পরিস্থিতি কী, তা সহজেই দেখে নিতে পারবেন।