স্কুলের ভেতর দরজা বন্ধ করে ছাত্রীদের শ্লীলতাহানি! লম্পট শিক্ষককে আটকে গণবিক্ষোভ

স্কুলের ভেতর দরজা বন্ধ করে ছাত্রীদের শ্লীলতাহানি! লম্পট শিক্ষককে আটকে গণবিক্ষোভ

পশ্চিম মেদিনীপুর: দাসপুরের এক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের এক নারকীয় ও চরম লজ্জাজনক কীর্তিতে তীব্র চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। স্কুলেরই ছাত্রীদের সঙ্গে দিনের পর দিন অসভ্যতার অভিযোগ উঠল এক সহশিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নম্বর ব্লকের এরেটি নেতাজি প্রাথমিক বিদ্যালয়ে।

অভিযুক্ত শিক্ষকের নাম স্বপন কান্ডার। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই ক্লাসরুমের দরজা বন্ধ করে ছাত্রীদের ওপর শারীরিক নির্যাতন চালাতেন ওই শিক্ষক। ছাত্রীদের শরীরের বিভিন্ন সংবেদনশীল ও আপত্তিকর জায়গায় হাত দেওয়ার পাশাপাশি এই কথা বাড়িতে না জানানোর জন্য তাদের ভয়ও দেখাতেন তিনি।

চাপা থাকা এই ভয়াবহ সত্য সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও স্থানীয় গ্রামবাসীরা। আজ, বৃহস্পতিবার ওই বিদ্যালয়ে চড়াও হয়ে অভিযুক্ত শিক্ষক স্বপন কান্ডারকে একটি ঘরের মধ্যে আটকে রেখে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। উত্তেজিত জনতার একটাই দাবি, ছাত্রীদের সাথে এমন ঘৃণ্য অপরাধের জন্য ওই লম্পট শিক্ষককে অবিলম্বে কঠোরতম শাস্তি দিতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল উত্তেজনা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *