মোথাবাড়ি কাণ্ডে অবশেষে জামিন মোফাক্কেরুল ইসলামের! জেল থেকে মুক্তির কাউন্টডাউন শুরু
June 11, 20268:58 pm

মালদার মোথাবাড়িতে বিচারকদের আটকে রাখার চাঞ্চল্যকর ঘটনায় বড়সড় স্বস্তি পেলেন মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম। বৃহস্পতিবার কলকাতা নগর দায়রা আদালতের বিশেষ এনআইএ (NIA) আদালত মোফাক্কেরুল ইসলাম সহ দু’জনকে জামিন দিয়েছে। এর ফলে তাঁদের সংশোধনাগার থেকে মুক্তির পথ পুরোপুরি পরিষ্কার হয়ে গেল। এই খবর সামনে আসতেই মালদা জেলা এবং রাজ্যের আইনি মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।
৪ মামলার সবকটিতেই জামিন
অভিযুক্তদের আইনজীবীরা জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মোট চারটি মামলা রুজু করা হয়েছিল। তার মধ্যে তিনটি মামলায় আগেই তাঁদের জামিন মঞ্জুর হয়েছিল। বৃহস্পতিবার বাকি থাকা শেষ মামলাটিতেও বিশেষ এনআইএ আদালত তাঁদের জামিনের আবেদন গ্রহণ করে। সবকটি মামলায় আইনি ছাড়পত্র পেয়ে যাওয়ায় এবার সংশোধনাগার থেকে তাঁদের বেরিয়ে আসা স্রেফ সময়ের অপেক্ষা।