BGBS-এর নামে বিপুল টাকার নয়ছয়! তদন্তের নির্দেশ দিয়ে ৬৩৫ কোটির হিসেব চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

BGBS-এর নামে বিপুল টাকার নয়ছয়! তদন্তের নির্দেশ দিয়ে ৬৩৫ কোটির হিসেব চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

কলকাতা: বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন (BGBS) নিয়ে এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে নতুন রাজ্য সরকার। রাজ্যে শিল্পায়ন ও কর্মসংস্থানের উদ্দেশ্যে বিগত তৃণমূল সরকারের আমলে ঘটা করে এই সম্মেলনের আয়োজন করা হতো। তবে সেই সম্মেলন থেকে রাজ্যে আদতে কত বিনিয়োগ এসেছে, তা নিয়ে বরাবরই একটা বড় প্রশ্নচিহ্ন ছিল। এবার সেই বিজিবিএস-এর রন্ধ্রে রন্ধ্রে থাকা দুর্নীতির খোঁজে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শুক্রবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেন। তিনি জানান, শুধুমাত্র এই সম্মেলনের জমকালো আয়োজনের জন্য বিগত সরকার একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে মোট ৬৩৫ কোটি টাকা পাইয়ে দিয়েছিল!

জনগণের ট্যাক্সের এই বিপুল পরিমাণ টাকা যেভাবে খরচ করা হয়েছে, তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিজিবিএস-এর নামে হওয়া এই বিপুল খরচের নেপথ্যে কী কী অনিয়ম হয়েছে, তা খতিয়ে দেখতে রাজ্য সরকার কড়া তদন্তের নির্দেশ দিচ্ছে। বিগত সরকারের এই মেগা ইভেন্টের আড়ালে থাকা কোটি কোটি টাকার দুর্নীতির উৎস এবার জনসমক্ষে আনা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *