জোরহাট বিমানঘাঁটিতে ল্যান্ডিংয়ের পরেই দু’টুকরো বায়ুসেনার বিমান! দাউদাউ আগুনে পুড়ে ছাই AN-32

গুয়াহাটি: আসামের জোরহাট বিমানঘাঁটিতে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। অবতরণের (Landing) ঠিক পরপরই ভারতীয় বায়ুসেনার (IAF) একটি ‘এএন-৩২’ (AN-32) বিমান দু’টুকরো হয়ে দাউদাউ করে জ্বলে ওঠে। চোখের পলকে গোটা বিমানটি আগুনে পুড়ে ছাই হয়ে যায় এবং চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়।
শনিবার দুপুরের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জোরহাট বিমানঘাঁটির ভেতরে। দুর্ঘটনাটি ঘটার সাথে সাথেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী এবং জরুরি উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি জোরকদমে চালানো হচ্ছে উদ্ধারকাজ।
তবে এই ভয়াবহ দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। দুর্ঘটনার সময় বিমানে থাকা পাইলট এবং অন্যান্য কর্মীদের বর্তমান অবস্থা ঠিক কী, তা নিয়ে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট তথ্য মেলেনি। বায়ুসেনার পক্ষ থেকে ইতিমধ্যেই ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে। এই বিষয়ে বিমান বাহিনীর আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষা করা হচ্ছে।