ইরানের সঙ্গে ঐতিহাসিক চুক্তি, তেলের বাজারে স্বস্তি!
June 15, 20264:31 am

ইরানের সমস্ত বন্দর থেকে অবরোধ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর এতদিন সেখানে আমেরিকান নৌবাহিনী অবরোধ জারি রেখেছিল। তবে নতুন এক ঘোষণায় ট্রাম্প তাৎক্ষণিকভাবে সেই অবরোধ প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন।
এই সিদ্ধান্তের ফলে বিশ্বজুড়ে তেলের বাজারে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। বিশ্বের সব জাহাজকে পুনরায় ইঞ্জিন চালু করে তেল পরিবহনের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।