অভিষেকের পিএ-র খোঁজে কালীঘাটের বাড়িতে ৪ ঘণ্টা তল্লাশি! জারি গ্রেফতারি পরোয়ানা

অভিষেকের পিএ-র খোঁজে কালীঘাটের বাড়িতে ৪ ঘণ্টা তল্লাশি! জারি গ্রেফতারি পরোয়ানা

মেদিনীপুর: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক (PA) সুমিত রায়ের বিরুদ্ধে এবার জারি হলো গ্রেফতারি পরোয়ানা। একটি আর্থিক প্রতারণার মামলায় শালবনি থানার পুলিশ এই পদক্ষেপ নিয়েছে। এর আগে গত শনিবার সুমিতের খোঁজে খোদ অভিষেকের কালীঘাটের বাড়িতে টানা প্রায় চার ঘণ্টা ধরে জোরদার তল্লাশি অভিযান চালায় পুলিশ বাহিনী।

শালবনি থানা সূত্রে জানা গেছে, শনিবারের ওই ম্যারাথন তল্লাশিতেও সুমিত রায়ের কোনও হদিশ মেলেনি। তিনি বেপাত্তা থাকায় এরপরই পুলিশের পক্ষ থেকে আদালতের কাছে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বা ওয়ারেন্ট জারির আবেদন জানানো হয়। পুলিশের সেই আবেদন মঞ্জুর করেছে আদালত।

একটি আর্থিক প্রতারণার মামলাকে কেন্দ্র করে সুমিতের বিরুদ্ধে শালবনি থানায় অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলার তদন্তেই পুলিশ সুমিতকে হন্যে হয়ে খুঁজছে। অভিষেকের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সুমিত রায়ের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ এবং কালীঘাটের বাড়িতে পুলিশের তল্লাশি অভিযানকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র শোরগোল পড়ে গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *