রাজ্যজুড়ে ১১১০টি জনকল্যাণ শিবির! নন্দীগ্রামে মেগা উদ্যোগের সূচনা করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

রাজ্যজুড়ে ১১১০টি জনকল্যাণ শিবির! নন্দীগ্রামে মেগা উদ্যোগের সূচনা করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নন্দীগ্রাম: সাধারণ মানুষের দুয়ারে সরকারি পরিষেবা পৌঁছে দিতে এক বিশাল কর্মযজ্ঞের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নন্দীগ্রামের রেয়াপাড়ায় শুরু হওয়া বিশেষ ‘জনকল্যাণ শিবির’ পরিদর্শনে হাজির হন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তিনি ঘোষণা করেন, সাধারণ মানুষের সুবিধার্থে সমগ্র রাজ্যজুড়ে মোট ১১১০টি জায়গায় এই ধরনের জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে।

এই বিশেষ শিবিরের মাধ্যমে সাধারণ মানুষ রাজ্য সরকারের মোট ৫৪টি প্রকল্পের সুবিধা সরাসরি এক ছাদের তলায় পেয়ে যাবেন। এর ফলে সরকারি পরিষেবা পাওয়ার জন্য সাধারণ মানুষকে আর দিনের পর দিন বিভিন্ন দপ্তরে চক্কর কাটতে হবে না। গোটা প্রক্রিয়াটি আরও অনেক সহজ এবং গতিশীল হবে।

রেয়াপাড়ার শিবিরে এসে মুখ্যমন্ত্রী নিজেই পুরো ব্যবস্থার তদারকি করেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলেন। প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, খুব দ্রুতই রাজ্যের প্রতিটি প্রান্তে এই শিবিরের কাজ শুরু হয়ে যাবে, যাতে প্রান্তিক মানুষও সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা সরাসরি ও স্বচ্ছতার সাথে লাভ করতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *