গানে গানে ভরুক মন! বিশ্ব সঙ্গীত দিবসে প্রিয়জনকে পাঠান এই স্পেশাল মেসেজগুলি

কলকাতা: সুর, তাল আর ছন্দের এক অদ্ভুত মায়াজাল হলো গান। এক লহমায় মন খারাপকে ভালো করে দেওয়ার জাদুকরী ক্ষমতা রয়েছে কেবল সঙ্গীতের। এই কারণেই তো আধুনিক চিকিৎসাবিজ্ঞানেও ‘মিউজিক থেরাপি’ আজ ব্যাপক সমাদৃত। যদিও সঙ্গীতপ্রেমীদের কাছে গান শোনার আলাদা কোনো দিনক্ষণ হয় না, তবুও সারাবছরের ব্যস্ততার মাঝে সুরের মূর্ছনায় ভেসে যাওয়ার জন্য প্রতি বছর ২১ জুন বিশ্বজুড়ে পালিত হয় ‘বিশ্ব সঙ্গীত দিবস’ (World Music Day)।
অনেকেই মনে করেন, গান ভালোবাসার জন্য আলাদা একটা দিনের কী প্রয়োজন? প্রতিদিন হোক সঙ্গীত দিবস! কিন্তু একবিংশ শতাব্দীর এই ইঁদুর দৌড়ের জীবনে রোজ সেটা সম্ভব হয়ে ওঠে না। তাই অন্তত একটা দিন গান পাগল মানুষগুলো যদি একটু ‘স্পেশাল ফিল’ করেন, গানে গানে কাটান, তবে ক্ষতি কী? এখনকার এই সোশ্যাল মিডিয়ার যুগে ভার্চুয়াল জগতেই আপনি আপনার প্রিয়জন বা পরিচিতদের জানাতে পারেন বিশ্ব সঙ্গীত দিবসের আন্তরিক শুভেচ্ছা।
বিশ্ব সঙ্গীত দিবস ২০২৬ উপলক্ষে প্রিয়জনকে পাঠানোর সেরা বার্তা (Happy World Music Day 2026 Messages):
- যেখানে শব্দ শেষ হয়, সেখান থেকেই সুরের শুরু। গান আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। বিশ্ব সঙ্গীত দিবসের আন্তরিক শুভেচ্ছা!
- মন খারাপের সেরা ওষুধ হলো গান। সঙ্গীতের শক্তিতে উদ্ভাসিত হোক সবার জীবন। হ্যাপি ওয়ার্ল্ড মিউজিক ডে!
- সুরে থাকো, তালে থাকো, রঙিন থাকো! সুরের বন্ধনে এক থাকুক আমাদের সবার হৃদয়।
- যেখানে সঙ্গীত আছে, সেখানে বেঁচে থাকার আনন্দ আছে। সঙ্গীত মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত পরম মমতায় হৃদয়কে স্পর্শ করে।
- জীবনের সব সময়ে শুধু মধুর সংগীতই নয়, সময় বিশেষে দুঃখ, বিদ্রোহ এবং উন্মাদনা সৃষ্টিকারী সঙ্গীতের প্রয়োজনও আমরা অনুভব করি। বিশ্ব সঙ্গীত দিবসের শুভেচ্ছা জানাই সবাইকে।
- গানে ভুবন ভরিয়ে দেব… বিশ্ব সঙ্গীত দিবসে সকল সঙ্গীতশিল্পী ও সঙ্গীতপ্রেমীদের জানাই অনেক অনেক শুভেচ্ছা।
- গানই আমাদের জীবনসাথী, গানই আমাদের সাধনা। এই বিশেষ দিনে সঙ্গীতের সুরেলা আবেশে ভরে উঠুক সবার মন।