মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা! বাজেটে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর জন্য বিশাল ফান্ডের পথে রাজ্য

কলকাতা: রাজ্য বাজেটে মহিলাদের জন্য আসতে চলেছে বড়সড় চমক! সোমবার বিধানসভায় বাজেট পেশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আর এই বাজেটের অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে নারীকল্যাণ ও সামাজিক সুরক্ষা খাতের বিপুল বরাদ্দ।
‘অন্নপূর্ণা ভাণ্ডারে’ মেগা ফান্ড:
পূর্বতন সরকারের প্রকল্পকে ঢেলে সাজিয়ে এবং অনুদানের পরিমাণ একধাক্কায় দ্বিগুণ করে রাজ্যে চালু হয়েছে ‘অন্নপূর্ণা যোজনা’ বা ‘অন্নপূর্ণা ভাণ্ডার’। এই মেগা প্রকল্পের আওতায় বিপুল সংখ্যক উপভোক্তাকে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এই বিশাল অঙ্কের টাকা যাতে মসৃণভাবে এবং বিনা বাধায় মহিলাদের হাতে পৌঁছায়, তার জন্য এবারের বাজেটে সবচেয়ে বড় ফান্ডের ঘোষণা করতে পারে রাজ্য সরকার।
নারী নিরাপত্তায় বিশেষ জোর:
শুধুমাত্র আর্থিক অনুদানই নয়, মহিলাদের সার্বিক সুরক্ষায়ও বিশেষ জোর দিচ্ছে বর্তমান রাজ্য সরকার। জানা যাচ্ছে, সোমবারের এই বাজেটে নারী নিরাপত্তা আরও সুদৃঢ় করতে একটি বিশেষ তহবিল বা ফান্ডের ঘোষণাও করতে পারেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
সব মিলিয়ে, সমাজকল্যাণমূলক প্রকল্প এবং মহিলাদের আর্থিক স্বনির্ভরতাকে ঘিরেই এবারের বাজেটে সবচেয়ে বড় মাস্টারস্ট্রোক থাকতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।