পুলিশের ‘মাস্টারপ্ল্যান’! মাঝরাতে বন্ধুর ফ্ল্যাট থেকে নাটকীয়ভাবে গ্রেফতার তারাতলা কাণ্ডের শম্ভুনাথ

পুলিশের ‘মাস্টারপ্ল্যান’! মাঝরাতে বন্ধুর ফ্ল্যাট থেকে নাটকীয়ভাবে গ্রেফতার তারাতলা কাণ্ডের শম্ভুনাথ

কলকাতা: তারাতলা শেড কাণ্ডে অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন মূল অভিযুক্ত তথা মালিক শম্ভুনাথ বেহরা। দীর্ঘ লুকোচুরির পর গভীর রাতে এক নাটকীয় অভিযানের মাধ্যমে তাঁকে গ্রেফতার করে তারাতলা থানার পুলিশ।

যেভাবে সাজানো হয় ‘মাস্টারপ্ল্যান’:

গতকাল দুপুর থেকেই শম্ভুনাথের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছিল পুলিশ। গোপন সূত্রে তদন্তকারীদের কাছে খবর আসে, নিজের আবাসনের ভেতরেই কোথাও লুকিয়ে রয়েছেন তিনি। কিন্তু বিস্তর খোঁজাখুঁজি করেও তাঁর টিকি পাওয়া যাচ্ছিল না। এরপরই কৌশল বদলায় পুলিশ। গোটা আবাসনের প্রতিটি ফ্লোরে কড়া নজরদারি ও পুলিশি প্রহরা বসানো হয়।

মাঝরাতে আলো জ্বলতেই কেল্লাফতে!

রাত তখন ২টো বেজে ১৫ মিনিট। গোটা আবাসন নিস্তব্ধ। আচমকাই আবাসনে থাকা শম্ভুনাথের এক বন্ধুর ফ্ল্যাটের আলো জ্বলে ওঠে। আর এই এক সূত্রেই বাজিমাত করে পুলিশ। মুহূর্তের মধ্যে ওই ফ্ল্যাটে হানা দিয়ে শম্ভুনাথ বেহরাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পাশাপাশি তাঁর কাছ থেকে দুটি ফাইল ভর্তি ব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে। রাতেই তাঁকে তারাতলা থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। বাজেয়াপ্ত হওয়া ওই ফাইলে কী ধরনের গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে রয়েছে, আপাতত সেটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *