গ্রেফতার বারাবনির দাপুটে তৃণমূল নেতা, আদালতে তুলতেই ‘চোর’ স্লোগান!

গ্রেফতার বারাবনির দাপুটে তৃণমূল নেতা, আদালতে তুলতেই ‘চোর’ স্লোগান!

আসানসোল: ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার মামলায় বড়সড় আইনি বিপাকে তৃণমূল নেতৃত্ব। দীর্ঘ টানাপোড়েনের পর পুলিশি জালে ধরা পড়লেন বারাবনি ব্লক তৃণমূল সভাপতি তথা বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং এবং তাঁর ভাই তথা পানুড়িয়া পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিং

গ্রেফতারি ও ঘটনাস্থল:

পুলিশ সূত্রে খবর, কুলটি থানার অন্তর্গত ডুবুরডিহি চেকপোস্ট এলাকা থেকে শুক্রবার তাঁদের গ্রেফতার করা হয়। ভোট-পরবর্তী হিংসার ঘটনায় তাঁদের নাম জড়ানোর পর থেকেই পুলিশ তদন্ত চালাচ্ছিল। শেষ পর্যন্ত গোপন সূত্রে খবর পেয়ে তাঁদের পাকড়াও করা হয়।

আদালতে চরম উত্তেজনা:

শুক্রবার ধৃতদের আসানসোল আদালতে হাজির করানো হয়। পুলিশি কনভয় আদালত চত্বরে পৌঁছাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় মানুষজন এবং বিরোধী পক্ষের সমর্থকরা জড়ো হয়ে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন। ধৃত নেতাদের দেখামাত্রই চারপাশ থেকে ভেসে আসে “চোর চোর” স্লোগান। আদালত চত্বরে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেশ বেগ পেতে হয়।

তৃণমূলের দাপুটে ব্লক সভাপতির এহেন গ্রেফতারি এবং প্রকাশ্যে এমন বিক্ষোভের ঘটনায় বারাবনির রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *