৪ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে কালীচরণ, বিল্ডিং প্ল্যান দুর্নীতির অভিযোগে গ্রেফতার

কলকাতা: বেআইনি বিল্ডিং প্ল্যান অনুমোদন পাইয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে ৪ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আলিপুর আদালত।
অভিযোগ কী?
কলকাতা পুলিশের দাবি, কালীচরণ বন্দ্যোপাধ্যায় একটি চক্র বা ‘টিম ওয়ার্ক’ তৈরি করে পরিকল্পিতভাবে বিল্ডিং প্ল্যান অনুমোদনের কাজ করিয়ে দিতেন। তিনি অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি এবং তাঁর এই কর্মকাণ্ডের গভীরে পৌঁছাতে এবং চক্রের বাকি সদস্যদের চিহ্নিত করতে তাঁকে জেরা করা প্রয়োজন। পুলিশের আবেদনের ভিত্তিতে আলিপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট এই নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, কালীচরণের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ তুলেছেন স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই প্রভাবশালী অভিযুক্তকে হেফাজতে নিয়ে পুলিশ এবার তদন্তের জাল কতদূর পর্যন্ত বিস্তার করে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।