মোদি-ট্রাম্প বন্ধুত্বের নয়া অধ্যায়! আমেরিকার জি২০-র পর ভারতে আসার প্রস্তুতি মার্কিন প্রেসিডেন্টের

মোদি-ট্রাম্প বন্ধুত্বের নয়া অধ্যায়! আমেরিকার জি২০-র পর ভারতে আসার প্রস্তুতি মার্কিন প্রেসিডেন্টের

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকা সফরের জল্পনার মধ্যেই এবার ভারত সফরের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর জানিয়েছেন, আগামী বছরই দিল্লি সফরে আসতে পারেন ট্রাম্প। দুই রাষ্ট্রনেতার ব্যক্তিগত রসায়ন এবং কূটনৈতিক সম্পর্কের এই নয়া সমীকরণ এখন আন্তর্জাতিক মহলের চর্চার কেন্দ্রে।

আমেরিকায় মোদি, ভারতে ট্রাম্প?

চলতি বছরের ডিসেম্বর মাসে আমেরিকায় অনুষ্ঠিত হতে চলেছে জি২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির বার্ষিক সম্মেলন। মার্কিন রাষ্ট্রদূত গোরের দাবি, এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদিকে ইতিমধ্যেই আমন্ত্রণ জানিয়েছেন আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিয়ো। যদিও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এখনও এই বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। অন্যদিকে, আমেরিকায় মধ্যবর্তী নির্বাচনের (ইউএস মিডটার্মস ইলেকশন) ব্যস্ততার কারণে ট্রাম্প এবার ডিসেম্বরে ভারতে আসছেন না, বরং আগামী বছর সুবিধাজনক সময়ে তাঁর ভারত সফরের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

‘উনি আমারই মতো’, মোদির প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

দুই রাষ্ট্রনেতার ব্যক্তিগত বন্ধুত্বের কথা উল্লেখ করতে গিয়ে রাষ্ট্রদূত গোর একটি মজার ঘটনা তুলে ধরেন। মিয়ামির এক অনুষ্ঠানে ট্রাম্প মজার ছলে মোদিকে ফোন করতে চেয়েছিলেন। যখন তাঁকে জানানো হয় ভারতে তখন ভোর ৬টা, ট্রাম্প হেসে বলেন, “উনি নিশ্চয়ই উঠে পড়েছেন। উনি আমারই মতোই কর্মঠ!” গোরের কথায়, ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে কেবল একজন সহকর্মী নয়, বরং একজন ‘খুব ভালো বন্ধু’ বলেই মনে করেন।

কূটনৈতিক সম্পর্কের নতুন মোড়

বিশেষজ্ঞদের মতে, আমেরিকা ও ভারতের মধ্যে একসময় যে কঠোর শুল্ক নীতি নিয়ে টানাপোড়েন ছিল, তা কাটিয়ে দুই দেশ এখন ঘনিষ্ঠ সম্পর্কের দিকে এগোচ্ছে। এর আগে জি-৭ সম্মেলনের পার্শ্ববৈঠকেও ট্রাম্পকে মোদির প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গিয়েছিল। তিনি প্রধানমন্ত্রী মোদির শান্ত, স্থিতধী ও দক্ষ স্বভাবের ভূয়সী প্রশংসা করে বলেছিলেন, “ওঁর দিকেই তাকান আপনারা!”

সব মিলিয়ে, মোদি ও ট্রাম্পের এই ব্যক্তিগত সুসম্পর্ক আগামী দিনে ভারত-মার্কিন কৌশলগত অংশীদারিত্বকে আরও মজবুত করবে বলেই মনে করছে কূটনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *