রণক্ষেত্র বারুইপুর! নাবালিকা ধর্ষণ-খুনে উত্তাল এলাকা, শুভেন্দু সরকারকে তীব্র আক্রমণ তৃণমূলের
July 6, 20268:14 am

নিখোঁজ হওয়ার পর রবিবার বারুইপুরে এক নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। গণধর্ষণ ও খুনের অভিযোগে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। রেল ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান জনতা। সন্দেহের বশে এক যুবককে পিটিয়ে মারে উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ।
এই মর্মান্তিক ঘটনায় নারী সুরক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলে শুভেন্দু অধিকারীর সরকারকে তীব্র আক্রমণ করেছে তৃণমূল। বিধায়ক কুণাল ঘোষ সরব হয়ে মোমবাতি মিছিল নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলে দোষীদের কড়া শাস্তির আশ্বাস দিয়েছেন।