২১ জুলাইয়ের সমাবেশ ঘিরে অনিশ্চয়তা, তবুও কেন মমতার পাশেই শহিদ পরিবার?

২১ জুলাইয়ের সমাবেশ ঘিরে অনিশ্চয়তা, তবুও কেন মমতার পাশেই শহিদ পরিবার?

রাজ্যে পালাবদলের পর তৃণমূলের অন্দরে ডামাডোল এবং ২১ জুলাইয়ের শহিদ সমাবেশ ঘিরে রাজনৈতিক মহলে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। দলের ভবিষ্যৎ ও নিয়ন্ত্রণ নিয়ে টানাপোড়েন চললেও, ১৯৯৩ সালের ২১ জুলাই পুলিশের গুলিতে নিহত রঞ্জিত দাসের পরিবার তাঁদের অবস্থান স্পষ্ট করেছে।

দীর্ঘ তিন দশক ধরে ধর্মতলার সমাবেশে অংশ নেওয়া রঞ্জিতের স্ত্রী অর্পিতা দাস ও তাঁর ছেলে জানান, সমাবেশ না হলেও তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবেন। অর্পিতার কথায়, দুর্দিনে মমতা তাঁদের পাশে দাঁড়িয়ে চাকরির ব্যবস্থা করেছিলেন, তাই আবেগের এই দিনে তাঁদের গন্তব্য মমতাই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *